এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দাউদকান্দিতে অনুপস্থিত ৬৬ জন পরীক্ষার্থী


admin. প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ /
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দাউদকান্দিতে অনুপস্থিত  ৬৬ জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
নিয়মের কড়াকড়িতে ভয়, নির্ভয় আর আশ্বাসে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দাউদকান্দিতে অনুপস্থিত ছিলেন ৬৬ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ এপ্রিল মঙ্গলবার দাউদকান্দির ৯টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালে মোট ৪ হাজার ২ শত ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনে অনুপস্থিত ছিলেন ৬৬ জন।
গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া বলেন, এবারের পরীক্ষায়  সিসি ক্যামেরার ইস্যুটি শুধু নতুন। অন্য সব নিয়ম আগে যা ছিল তেমনি আছে। তবে এবার সকল নিয়মাবলী মেনে চলার জন্য জোর নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো সেন্টার স্কুলের শিক্ষার্থীরা অন্য সেন্টারে পরীক্ষা দিচ্ছে। যেমন আমার স্কুলের শিক্ষার্থীরা এবার পরীক্ষা দিচ্ছে ইলিয়টগঞ্জ স্কুলের সেন্টারে। আমরা আমাদের কেন্দ্রের সবগুলো রুমের সিসি ক্যামেরার আইডি পাসওয়ার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার  বলেন, সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে দাউদকান্দির শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন।  প্রতিটি কেন্দ্রে  সিসি ক্যামেরা থাকায় সবগুলো কেন্দ্রে  না গিয়েও আমরা  মনিটরিং করতে পারছি।
আর পরীক্ষার হলে প্রতিটি শিক্ষার্থী যাতে নির্ভয়ে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি।

শেয়ার করুন